বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা

চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী।

একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মুজিবুর রহমানসহ সংগঠনটির উত্তর জেলা শাখার সদস্য মোঃ আদনান, মোঃ মারুফ, মোঃ মাসুদ, মোঃ জিয়া উদ্দিন, মোঃ রিয়াদ ও মোঃ সামির সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন।

উপলক্ষ্যে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না।

এছাড়াও ফটিকছড়ি উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এ সময় বলেন, নতুনদের এই যোগদানের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদল আরও কার্যকর ভূমিকা রাখবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...