বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা সিএমপির

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৩০ জন ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদের চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শনিবার বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি।

নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীদের বহিষ্কার করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতিকারী দলের সদস্যদের চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...