চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ঝাউতলায় শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রমের উদ্যোগে দুই দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ও ১৬ জানুয়ারি আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী ভুবনমঙ্গল মহানামযজ্ঞ, ধর্মসভা, নগরকীর্তন, সত্যনারায়ণ পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দবাজারে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিমান আচার্য বাসুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু দীপক লালা, সাধারণ সম্পাদক রনি দাশ ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সূত্রধর বাবু। চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম মিয়া।
অনুষ্ঠানে শ্রীশ্রী রামঠাকুরের গীতাঞ্জলী ও ভক্তিমূলক গান পরিবেশন করে ডমরু ব্যান্ড।
ফারুক, চট্টলা২৪

