বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই তাঁর রাজনীতিতে আসা। খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার আগেও জানতে চেয়েছিলেন- কেন তাঁর মনোনয়ন দেওয়া হয়নি। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, বর্তমানে দলীয় পক্ষ থেকে তাঁকে নিয়মিত যোগাযোগ করে আসন ছেড়ে দেওয়ার বিনিময়ে মন্ত্রীত্বের প্রস্তাব দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান তুলে ধরে বলেন, “আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রীত্ব বা অন্য কোনো কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাবো না।”

এদিকে, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে ব্যারিস্টার রুমিন ফারহানার মতবিনিময় সভাকে কেন্দ্র করে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে তেরকান্দা গ্রামে স্থানীয়দের সঙ্গে বৈঠকের সময় ছবি তোলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে পড়েন। তবে স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া জানান, মতবিনিময় সভায় দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ধাওয়া-পাল্টাধাওয়া বা সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও দায়ের হয়নি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...