বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-২ আসনে সরওয়ার আলমগীরের প্রার্থিতা বহাল

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের দাবিতে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীনের করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আপিলটি শুনানির জন্য তোলা হলে শুরুতেই তা খারিজ করে দেয় কমিশন।

এর আগে সরওয়ার আলমগীরের বিরুদ্ধে ৪০০ কোটি টাকা ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ এনে গত বুধবার নির্বাচন কমিশনে আপিল করেন নুরুল আমীন।

আপিল খারিজের প্রতিক্রিয়ায় সরওয়ার আলমগীর বলেন, “৪০০ কোটি টাকার ষড়যন্ত্র চার মিনিটও টিকেনি। আমি মাঠের মানুষ, মাঠেই থাকব ফটিকছড়িবাসীর সঙ্গে। জনগণের ভালোবাসায় সব ষড়যন্ত্র উড়ে যাবে।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...