বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছেন বিএনপি মহাসচিব

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেল জানায়, বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ তুলে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশনে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। দলটির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণে গুরুতর ত্রুটি রয়েছে, পাশাপাশি ভোটার স্লিপ ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

দলীয় সূত্র জানায়, এসব অভিযোগসহ রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার বিষয়টি আজকের বৈঠকে আলোচনায় আসতে পারে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...