বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রামগড়ে বিজিবির অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযানে ভারত থেকে পাচারকৃত ৩০ কেজি গাঁজা জব্দ করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রামের ভূজপুর থানাধীন আধাঁরমানিক বিওপি এলাকার একেখান চা বাগান সীমান্তে এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, টহল দল চ্যালেঞ্জ করলে দুই চোরাকারবারি দুটি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তা থেকে ছয় প্যাকেটে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান চালাচ্ছে। তিনি এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...