অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার নিয়ে নেতিবাচক মন্তব্য করে কেউ কেউ বাড়তি প্রচার পেতে চায়। তিনি বলেন, “কোনো সংস্কার হয়নি- এ কথা ঠিক নয়। প্রত্যাশা যদি ১০ হয়, অন্তত চারটি লক্ষ্য অর্জন করতে পেরেছি। তবে পুলিশ সংস্কার যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি।”
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন করা হয়েছে। উচ্চ আদালতেও সংস্কারের প্রয়োজন রয়েছে, যা সেখান থেকেই বাস্তবায়িত হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগবে বলেও জানান তিনি।
ফারুক, চট্টলা২৪

