বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা সকালে বৈধ, বিকেলে বাতিল

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা সকালবেলা বৈধ ঘোষণা করা হলেও বিকেলে পুনরায় বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানির শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই সিদ্ধান্ত দেয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে ইসিতে আপিল করেন। আপিলে উল্লেখ করা হয়, সরোয়ার আলমগীর ঋণখেলাপি। শুনানি শেষে জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়।

প্রার্থিতা বাতিলের বিষয়ে প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর সিভয়েস২৪’কে বলেন,
“সকালে প্রার্থিতা বৈধ করে বিকেলে কীভাবে তা বাতিল করা হলো—এ বিষয়টি আমার আইনজীবীরা দেখছেন। আইনগত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আইনজীবীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব। আশা করি, আমাকে আটকে রাখা যাবে না।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন।

২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
সবশেষে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...