বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে ট্রেইলার–ট্রাক–মাইক্রোবাসের সংঘর্ষে ট্রাকচালক নিহত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় ট্রেইলার, ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চাড়ালকান্দি এলাকায় পিএইচপি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লোহার রডবোঝাই একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেইলার ও একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটির চালক ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...