বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলকে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির বাসিন্দা। তিনি সিএনজি (অটোরিকশা) চালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের বন্ধু আকাশ ভুইয়া জানান, হুমায়ুন কবির প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিজ মোটরসাইকেল নিয়ে মিঠাছড়া বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। বাড়ির সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই হুমায়ুন কবির সবজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই ব্যবসার আয় দিয়েই পরিবারের দায়িত্ব পালন করতেন। মাত্র এক মাস আগে তার ঘরে পুত্রসন্তানের জন্ম হয়। বাবা ডাক শোনার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মঙ্গলবার সকাল ১১টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...