সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মিডিয়া ফুটবল ফেস্ট এর চ্যাম্পিয়ন তাহির জামান প্রিয় টিম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর উদ্যোগে আয়োজিত শহীদ ওয়াসিম আকরাম মিডিয়া ফুটবল ফেস্টে শিরোপা জিতেছে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম। সোমবার (১৯ জানুয়ারি) নগরীর আইস ফ্যাক্টরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হলে টাইব্রেকারে ৩-১ গোলে শহীদ তানভীর সিদ্দিকী টিমকে পরাজিত করে তারা বিজয়ী হয়।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আটটি দল অংশগ্রহণ করে। সেমিফাইনাল শেষে ফাইনালে ওঠে আলীউর রহমানের নেতৃত্বে শহীদ তানভীর সিদ্দিকী টিম এবং রকিবুল আলমের নেতৃত্বে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম। খেলাশেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্রীড়াপ্রেমিক রাষ্ট্রনায়ক। তাঁর উদ্যোগে দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও খেলাধুলায় ব্যাপক উন্নয়ন ঘটে। বিএনপি কখনো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

এর আগে সকালে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের খেলাধুলার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর গৃহীত নীতি ও দৃষ্টিভঙ্গি আজও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রেরণার উৎস।

সেমিফাইনাল খেলাগুলোর উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি বলেন, একটি সুস্থ দেহ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমরান এমি ও জহিরুল ইসলাম জহিরের যৌথ পরিচালনায় চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

পাচার করা টাকা ফিরিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি...

মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা

জেলা সদরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর আগমন ও বিদায়ের স্থানে...

নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন...

এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও...