বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ এবং ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোমাসিয়া চা বাগান এলাকায় তল্লাশি চালানো হয়। বারোমাসিয়া চা বাগান টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ পেছনে চা বাগানের জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাদ্বয়ের ভেতর থেকে সর্বমোট ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্রসমূহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নাশকতা সৃষ্টি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র সেখানে মজুদ করে রাখা হয়েছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, এর আগেও ভূজপুর ও ফটিকছড়ি থানার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে একাধিক দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...