বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা রুখতে সতর্ক থাকার নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সমাজের একটি অংশ চায় না নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হোক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...