বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের আগমন উপলক্ষে পলোগ্রাউন্ডে মহাসমাবেশের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আগামী ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশে অংশ নেবেন। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম আসা তারেক রহমানের আগমন নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত এই সমাবেশ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান মঙ্গলবার বিকেলে কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বলেন, পলোগ্রাউন্ড চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকার মধ্যে অবস্থিত, তাই এই আসনের নেতাকর্মীদের দায়িত্ব অন্যদের তুলনায় বেশি। তিনি নেতাকর্মীদের প্রতিটি এলাকা থেকে ব্যান্ড-বাদ্য, ঢোল-বাজনা নিয়ে মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে উঠেছে। তারেক রহমানের ভাষণ চট্টগ্রামবাসীর কাছে বিশেষ বার্তা বহন করবে এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও বিস্তারিতভাবে তুলে ধরবেন।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় আরও বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন। এতে থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...