বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: সাখাওয়াত হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যত গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে। কোনো দল যদি না ভোটে অবস্থান নেয় তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানী করছে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেন না।

সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারেন তবে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা কিছু করতে পারবে না।’
এসময় অতিরিক্ত জেলা নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...