সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর খুলশী রোড ও মনসুরাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমান আদালত-১২ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
অভিযানকালে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ২টি মামলা করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিটের শর্ত ভঙ্গের কারণে ৭টি হিউম্যান হলার ডাম্পিং করা হয়।
ডাম্পিংকৃত যানবাহনগুলো হলো: চট্টমেট্রো-ফ-১১-১৬৭৩, চট্টমেট্রো-ফ-১১-২৫৩৬, চট্টমেট্রো-ফ-১১-২৬৭৫, চট্টমেট্রো-ফ-১১-২২৮৩, চট্টমেট্রো-ফ-১১-১৯৯৮, চট্টমেট্রো-ফ-১১-০২৮৬ এবং চট্টমেট্রো-ফ-১১-২৬৯০।
বিআরটিএ সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফারুক, চট্টলা২৪

