বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় দোয়া পাঠের মাধ্যমে শিক্ষা সফরের যাত্রা শুরু হয়।
এতে সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন এবং পাঠ্যবইয়ের বাইরে বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ সৃষ্টি করা। সফরকালে শিক্ষার্থীরা বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল ছিদ্দিকী রনি বলেন, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও সফরটি নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা জানান।
সার্বিকভাবে শিক্ষা সফরটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং সবাই নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে আসে।
ফারুক, চট্টলা২৪

