বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, জাহাজভাঙা মালামালের মার্কেটের ১২ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটের অন্তত ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্পসংলগ্ন ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো মার্কেটটি দাউদাউ করে জ্বলতে থাকে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন মো. নুরউদ্দিন, জাবেদ, সুমন ও ইব্রাহীমসহ আরও কয়েকজন। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ, লোহালক্কড় ও অন্যান্য মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত ছয়টি দোকান ও মালিকের নাম সংগ্রহ করা হয়েছে। চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে আরও সময় লাগবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...