বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত

সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া হিউম্যান হলার যানবাহনের রুট পারমিটের শর্ত ভঙ্গের দায়ে মোট ৮টি যানবাহন ডাম্পিং করা হয়।

ডাম্পিংকৃত যানবাহনগুলো হলো—
চট্টমেট্রো-ফ-১১-৩০৪১, চট্টমেট্রো-ফ-১১-১২৮৫, চট্টমেট্রো-ফ-১১-০৯৮৬, চট্টমেট্রো-ফ-১১-০৬৫৩, চট্টমেট্রো-ফ-১১-০৮১০, চট্টমেট্রো-ফ-১১-১৫২৭ (দুটি), চট্টমেট্রো-ফ-১১-১৩২২।

বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যাত্রীদের নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...