বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনের আগেই মানুষকে ঠকানো হচ্ছে: তারেক রহমান

নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এখনই যদি মানুষকে ঠকানো শুরু হয়, তাহলে নির্বাচনের পরে কীভাবে ঠকাবে—তা আপনারাই ভাবুন। শুধু ঠকাচ্ছে না, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে—নাউজুবিল্লাহ।”

বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন—কারা ওমরা বা হজ আদায় করেছেন। পরে একজন হজ পালনকারীকে মঞ্চে ডেকে এনে তিনি কাবা শরিফ, পৃথিবী, সূর্য-নক্ষত্র ও বেহেশতের মালিক কে—এমন প্রশ্ন করেন। জবাবে ওই ব্যক্তি প্রতিবারই ‘আল্লাহ’ বলেন।

এরপর তারেক রহমান বলেন, “যার মালিক আল্লাহ, সেই বিষয় নিয়ে অন্য কেউ দেওয়ার প্রতিশ্রুতি দিলে সেটি কি শিরক নয়? নির্বাচনের আগে যে দল এসব প্রতিশ্রুতি দিচ্ছে, তারা মানুষকে আগেই প্রতারণা করছে।”

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সেই সময় কার ভূমিকার কারণে মানুষ প্রাণ হারিয়েছে, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছে—তা জাতি জানে।”

তিনি আরও বলেন, “এই মিথ্যা ও হঠকারিতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি, এবার মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে হবে।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...