সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সিএন্ডবি বালুর টালসংলগ্ন সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে সিএনজিটি আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আলমগীর (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অবৈধ অস্ত্র বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁর ভাড়ায় চালিত সিএনজির চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে সিএনজিটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটি যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএম ক্যালিবারের। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি অবৈধ অস্ত্র কেনাবেচার একটি সিন্ডিকেটের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

গুলশান কার্যালয়ে সরোয়ার আলমগীর, দেখা করলেন তারেক রহমানের সাথে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই রাজধানীর...

পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন...

মঙ্গলবার এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা: আইন উপদেষ্টা

আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই...

ভোটে এগিয়ে বিএনপি, সরকার গঠনে মঙ্গলবার শপথ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক...