সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

চাকরির প্রলোভন, মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি

মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার করা ৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে তারা বাংলাদেশ বিমানের বিজি-৩৮৯ (BG389) ফ্লাইটে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করেছেন।

ভোক্তভোগীরা হলেন লালমনিরহাটের মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, ঢাকার রহিম বাদশা, খুলনার এসকে মিনহাজুল হোসেন, নরসিংদীর মো. মেহরাজ হাসান, ফরিদপুরের রিয়াজ ফকির, গাজীপুরের রিপন মিয়া এবং বান্দরবানের উলহাসায় মারমা।

ভুক্তভোগীদের মধ্যে মেহরাজ হাসান জানিয়েছেন, ঢাকা থেকে কম্পিউটারের কাজের প্রলোভন দেখিয়ে দুবাই ও পরে থাইল্যান্ডে নিয়ে যান প্রতারকরা। পরে মিয়ানমারে নিয়ে জোরপূর্বক দেড় বছরের কনট্রাক্টে সই করতে বাধ্য করা হয়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণে ফোন নম্বর সংগ্রহ করতে ব্যর্থ হলে তাকে অমানবিক শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া হতো। এছাড়াও রোদে মাঠে দৌড়ানো, ২০ লিটার ওজনের পানির পাত্র বহন করা এবং দীর্ঘ সময় অন্ধকার ঘরে আটকে রাখাসহ নানারকম নির্যাতন করা হতো।

রিয়াজ ফকির ও রহিম বাদশা জানিয়েছেন, প্রথমে ট্যুরিস্ট ভিসায় থাইল্যান্ডে প্রবেশের পর তাদের মায়ে সট সীমান্ত দিয়ে থাইল্যান্ডে নিয়ে জোরপূর্বক কাজের কনট্রাক্টে বাধ্য করে শারীরিক ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, স্ক্যাম সেন্টার থেকে ৮ জনকে উদ্ধার করে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, থাইল্যান্ডের স্থানীয় এনজিও ‘সিভিল সোসাইটি নেটওয়ার্ক ফর ভিকটিম অ্যাসিস্ট্যান্স ইন হিউম্যান ট্রাফিকিং’সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ব্র্যাক।

বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরে কর্মরত ব্র‍্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিম, সিভিল এভিয়েশন অথোরিটি, প্রবাসী কল্যাণ ডেস্ক, ইমিগ্রেশন পুলিশ ও বাংলাদেশ সিআইডি পুলিশের সাথে সমন্বয় করে প্রত্যেককেই যাতায়াত ভাড়া, জরুরি খাদ্য সহায়তা ও সাইকোসোশ্যাল কাউন্সিলিং প্রদান করা হয়।‌ পরবর্তীতে তাদের পাশে থাকবে বলে জানায় ব্র্যাক।

এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মায়ানমার থেকে একইভাবে নিপীড়ণের শিকার হওয়া ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিলেন। গত কয়েক বছরের অভিজ্ঞতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কম্পিউটার বা ইন্টারনেটে বিদেশে চাকরির বিষয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

গুলশান কার্যালয়ে সরোয়ার আলমগীর, দেখা করলেন তারেক রহমানের সাথে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই রাজধানীর...

পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন...

মঙ্গলবার এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা: আইন উপদেষ্টা

আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই...

ভোটে এগিয়ে বিএনপি, সরকার গঠনে মঙ্গলবার শপথ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক...