বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ডা. এ. কে. এম ফজলুল হক একজন ক্লিন ইমেজের প্রার্থী: আমির হোছাইন

চট্টগ্রাম-০৯ সংসদীয় আসনের জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে ২২ নং এনায়েতবাজার ওয়ার্ডে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আসর নামাজের পর তিনপুল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে জুবিলী রোডসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে নেতৃত্ব দেন কোতোয়ালী থানা আমীর ও মহানগরী কর্মপরিষদ সদস্য আমির হোছাইন। এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আ. ন. ম জোবায়ের, ওয়ার্ড আমীর ডা. মুহাম্মদ ইলিয়াস, ওয়ার্ড নায়েবে আমীর আনোয়ারুল হক, ওয়ার্ড সেক্রেটারি জামাল উদ্দীন, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মাওলানা শওকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন বলেন, “দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম-০৯ আসনে ডা. এ. কে. এম ফজলুল হক একজন ক্লিন ইমেজের প্রার্থী। ইনশাআল্লাহ জনগণ তাঁকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সংসদে পাঠাবে।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...