সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ ১৫ বছর পর আবার ভোটদানের সুযোগে মানুষ আনন্দিত: আমীর খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দ্বিতীয় দিনের প্রচারণায় পতেঙ্গা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

শুক্রবার বিকেলে তিনি পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের চরবস্তি, বিজয়নগর, ফুলছড়ি পাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ, নারী ও তরুণদের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

গণসংযোগকালে আমীর খসরু বলেন, দীর্ঘ ১৫ বছর পর জনগণ আবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। মানুষ আজ আনন্দিত ও উৎফুল্ল। নির্বাচিত সরকার হলে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে বড় বিষয় হলো- বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে মানুষ চরম কষ্টে ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপত্তাহীনতা ও নাগরিক অধিকার হরণের শিকার হয়েছে জনগণ। মানুষ আশা করছে, নির্বাচিত সরকার আসলে স্বাভাবিক জীবন ও নাগরিক অধিকার ফিরে পাবে।

একটি রাজনৈতিক দলের পোস্টাল ভোট নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ওপর আস্থা হারিয়ে অন্যপথ অবলম্বন করলে গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। জনগণের আস্থা অর্জন ছাড়া ভোট ইঞ্জিনিয়ারিং করে কেউ টিকতে পারে না।

তিনি আরও বলেন, দিন শেষে ইঞ্জিনিয়ারিং টেকে না। শেখ হাসিনা ভোট ইঞ্জিনিয়ারিং করেছিলেন- আজ তিনি কোথায়, তা সবার জানা। মিথ্যা প্রোপাগান্ডা ও নির্বাচন বানচালের চেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না।

আমীর খসরু বলেন, যারা আগামী নির্বাচন বানচাল করতে চায়, জনগণের ওপর যাদের আস্থা নেই, তারা নানা ষড়যন্ত্র করবে। কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, গণতন্ত্রের এই ক্রান্তিলগ্নে দেশের মানুষ আবারও বিএনপির ওপর আস্থা রেখেছে- যেমন রেখেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং বর্তমান দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নূরুল আফসার, মো. ইসমাইল, আব্দুস সাত্তার, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য সচিব মো. আজমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

গুলশান কার্যালয়ে সরোয়ার আলমগীর, দেখা করলেন তারেক রহমানের সাথে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই রাজধানীর...

পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন...

মঙ্গলবার এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা: আইন উপদেষ্টা

আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই...

ভোটে এগিয়ে বিএনপি, সরকার গঠনে মঙ্গলবার শপথ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক...