সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমানের এই আগমনকে চট্টগ্রামবাসী সাদরে স্বাগত জানাবে: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীর স্থান করে নিয়েছেন, তা তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিনই প্রমাণিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ-এ অনুষ্ঠিতব্য মহাসমাবেশ শুধুমাত্র বিএনপির নয়, এটি বৃহত্তর চট্টগ্রামবাসীর মহাসমাবেশে পরিণত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় চকবাজার ধনিয়ারপুল সংলগ্ন ফালাহ গাজী মসজিদ প্রাঙ্গণে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মীসভাটি আগামী ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম শুভ আগমন ও মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজন করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন। চট্টগ্রামবাসী এই আগমনকে সাদরে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি বলেন, তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকেই ‘উই রিভোল্ট’ ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর মা, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া, এই চট্টগ্রাম থেকেই ‘আপোষহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান।

তিনি আরও বলেন, চট্টগ্রামের লালদিঘীর মাঠ থেকে উচ্চারিত “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” স্লোগান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল। ২০১২ সালে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত ঐতিহাসিক মহাসমাবেশ আজও মানুষের স্মৃতিতে উজ্জ্বল। তাই চট্টগ্রামের সর্বস্তরের মানুষ জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানকে বরণ করতে উদগ্রীব হয়ে রয়েছে। ২৫ জানুয়ারির মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে-ইনশাআল্লাহ।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর আগমন সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ইমরান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মহিউদ্দিন মিজানের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু ও মো. মহসিন। এছাড়া মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মীসভায় বক্তব্য রাখেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

গুলশান কার্যালয়ে সরোয়ার আলমগীর, দেখা করলেন তারেক রহমানের সাথে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই রাজধানীর...

পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন...

মঙ্গলবার এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা: আইন উপদেষ্টা

আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই...

ভোটে এগিয়ে বিএনপি, সরকার গঠনে মঙ্গলবার শপথ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক...