বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিএমপির আদেশ অমান্য করলে নেওয়া হবে আইনী ব্যবস্থা

এতদ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পলোগ্রাউন্ড মাঠ, চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত জনসমাবেশ উপলক্ষে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা, শান্তি ও সার্বিক নিরাপত্তা রক্ষার লক্ষ্যে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিম্নস্বাক্ষরকারী কর্তৃক কোনো ব্যক্তির দ্বারা অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা-বিরোধী কোনো কিছু প্রদর্শন বা প্ল্যাকার্ড বহন ও ব্যবহারও নিষিদ্ধ থাকবে।

এছাড়া, জনসমাবেশ এলাকায় “ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০”-এর ৯ ও ১৩ ধারার আলোকে অনুমোদন ব্যতীত কোনো ধরনের ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...