বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিথ্যা আশ্বাসের রাজনীতি পরিহারের ডাক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা মিথ্যা প্রতিশ্রুতির সংস্কৃতির অবসান ঘটাতে চান তারা। প্রতিশ্রুতির রাজনীতি নয়, ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

শুক্রবার (২৩ জানুয়ারি) সরাইপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ হেলালী বলেন, দেশের মানুষ বারবার প্রতারণার শিকার হয়েছে। নির্বাচনের সময় বড় বড় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সাধারণ মানুষ ন্যায়বিচার, নিরাপত্তা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেই ধারা পরিহার করে ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে চাই, যাতে মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত হয়।

তিনি বলেন, চট্টগ্রাম–১০ আসনের মানুষ শান্তি, নিরাপত্তা ও সুবিচার প্রত্যাশা করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষা করা হবে আমাদের প্রধান অঙ্গীকার। দুর্নীতি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের রাজনৈতিক লক্ষ্য।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের কাজের হিসাব জনগণকে নিতে হবে। মিথ্যা আশ্বাস ও ফাঁকা কথায় বিভ্রান্ত না হয়ে ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের সমর্থন পেলে কথা নয়, কাজের মাধ্যমেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নুরুল আলম, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, অ্যাডভোকেট জোবায়ের, মাহাবুবুল আলম, আবুল হাসেম চৌধুরী, নুরুল ইসলাম নুরু, মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...