সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

‘রেইনবো নেশন’ গড়ে তোলার অঙ্গীকার আমীর খসরুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আমীর খসরু মনোযোগসহকারে সেসব কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময়কালে আমীর খসরু বলেন, বিএনপি সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না। বিএনপির কাছে সবাই আগে বাংলাদেশি, সবাই এই দেশের সমান নাগরিক। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে- সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি ‘রেইনবো নেশন’, যেখানে ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।

আমীর খসরু বলেন, বিএনপি কখনোই নির্দিষ্ট কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। দলটি বাংলাদেশের সকল নাগরিকের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনস চট্টগ্রামের আহ্বায়ক কুইন্টেন রিবারো, সদস্য সচিব ডানকেন পেরেরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্রিজেট ডায়েস, ক্লেরেন্স ডিসিলভা ও ম্যালবেন রিবারোসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

গুলশান কার্যালয়ে সরোয়ার আলমগীর, দেখা করলেন তারেক রহমানের সাথে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই রাজধানীর...

পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন...

মঙ্গলবার এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা: আইন উপদেষ্টা

আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই...

ভোটে এগিয়ে বিএনপি, সরকার গঠনে মঙ্গলবার শপথ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক...