বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ছয় শ্রমিকের চাকরি বন্ধ, ক্ষোভে ফুঁসছে চট্টগ্রাম বন্দর ল্যাসিং শ্রমিকরা

চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর কনটেইনার বার্থে (এম এইচ চৌধুরী লিঃ) কর্মরত ছয়জন ল্যাসিং আন-ল্যাসিং শ্রমিককে দীর্ঘ প্রায় এক মাস ধরে অন্যায়ভাবে চাকরি থেকে বিরত রাখার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর ল্যাসিং আন-লেসিং শ্রমিক ইউনিয়ন (সিবিএ)।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর ৪ নম্বর জেটি গেট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ কিংবা ন্যায্য প্রক্রিয়া ছাড়াই ছয়জন শ্রমিকের গেট পাশ নবায়ন বন্ধ রেখে তাদের কর্মস্থলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও শ্রমিক স্বার্থবিরোধী। তারা অবিলম্বে সংশ্লিষ্ট শ্রমিকদের গেট পাশ নবায়ন করে চাকরি পুনর্বহালের জোর দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে শ্রমিক ইউনিয়ন আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি শাহ জামান ও সবুজ, যুগ্ম সম্পাদক মোঃ মোক্তার হোসেন (১), মোঃ জয়নাল (২), অর্থ সম্পাদক মোঃ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, দপ্তর সম্পাদক নুরুল আকতার, প্রচার সম্পাদক শাহীদুল্লাহ, ক্রীড়া সম্পাদক মোঃ আজিম এবং কার্যকরী সদস্য মোঃ জামাল।

চাকরিচ্যুত শ্রমিকরা হলেন- মোঃ আব্দুল মোমিন, নুরুল আকতার, নুরুল আমিন, মোঃ মনজুরুল আলম, আব্দুল আজিজ ও মোঃ দুলাল।

মানববন্ধন চলাকালে শ্রমিকদের ব্যানার-ফেস্টুন বহন করতে দেখা যায় এবং তারা অবিলম্বে চাকরি ফেরত দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...