Sunday, 8 November, 2026

চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ তিন

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে নগরীর বাহির সিগন্যাল টেকপাড়া এলাকার আজাদ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন মোহাম্মদ কামরুল (২০), মোহাম্মদ বাদশা (২৫) ও শাহানুর বেগম (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে যান। সেখানে কয়েকজনকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, ‘আহতদের মধ্যে দুইজন পুরুষ। একজন নারী। তাদের শরীরের ২০ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে। মুখ ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের আহতদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...