বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-১০ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন জোরদার

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ গণসংযোগে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের খোঁজখবর নেন।

এ সময় অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম-১০ আসনের মানুষ পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে তারা আগামী ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় আছে।

তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দাঁড়িপাল্লার পক্ষে এ আসনে শক্ত জনমত গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী চট্টগ্রাম-১০ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

গণসংযোগকালে স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর ডা. শাহাদাত হোসেন, সেক্রেটারি আলমগীর, জামায়াত নেতা শাহজাহান, জাকির হোসেন, বাহার উদ্দিন ও ইকবালসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগ ও প্রচারণা শেষে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শেষে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম-১০ আসনে দাঁড়িপাল্লার বিজয় সময়ের দাবি

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...