বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যা, পলাতক আরও দু’জন গ্রেপ্তার

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানকালে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় মামলার এক পলাতক আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, রবিবার ও সোমবার (২৫ ও ২৬ জানুয়ারি) নগরের খুলশী ও বায়েজিদ বোস্তামী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে সশস্ত্র অপরাধীদের ধরতে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর হামলা হয়। এতে চার র‍্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসকরা উপসহকারী পরিচালক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের পর ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় র‍্যাব-৭ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় ২৯ জনকে এজাহারভুক্ত ও ১৫০–২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা দণ্ডবিধির হত্যা, হত্যাচেষ্টা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, চাঁদাবাজি, অপহরণ ও ভাঙচুরসহ বিভিন্ন ধারায় নথিভুক্ত।

চলমান তদন্তে, ২৫ জানুয়ারি বিকেলে খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে পলাতক আসামি মো. মিজান (৫৩)কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নড়ুমপুর গ্রামে।

পরদিন ২৬ জানুয়ারি ভোরে বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় অপর এক অভিযানে মো. মামুন (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তাকে পলাতক আসামির সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। মামুনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাভানিয়া গ্রামে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে তিন আসামি এবং পরদিন কক্সবাজার থেকে আলী রাজ নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।

ফারুক, চট্টলা ২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...