বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিসিআইইউ ডিবেট ফোরামের চতুর্থ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)-এর অন্যতম সহশিক্ষা সংগঠন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (পিসিডিএফ)-এর চতুর্থ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিডিএফ-এর কো-অর্ডিনেটর আতাউস সামাদ রাজু। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাশেদ খান মিলন। এ ছাড়া অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার, সিএসসি বিভাগের লেকচারার তাসমিন আক্তার, সাংবাদিকতা বিভাগের লেকচারার গিয়াস উদ্দিন রিয়াদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পিসিডিএফ-এর যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম তারিনের সঞ্চালনায় এবং সভাপতি আসাবুল ইসলাম রাতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ২১ সদস্যবিশিষ্ট চতুর্থ কার্যনির্বাহী কমিটির পরিচয় ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসাবুল ইসলাম রাতুল, সহসভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম তারিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ডিবেট সম্পাদক জিহাদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক ফাহমিদা রুবাইয়াত নাজিফা, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহারফ এবং প্রেস ও মিডিয়া সম্পাদক তকি মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে একটি রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল- “এই সংসদ মনে করে, অ্যাটেনডেন্সের চেয়ে অ্যাটেনডেন্সের মার্কস বেশি গুরুত্বপূর্ণ।” রম্য বিতর্কটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

শেষ পর্বে ডিবেট ফোরামের পূর্ববর্তী কার্যক্রম ও অর্জন তুলে ধরেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এরপর সভাপতি আসাবুল ইসলাম রাতুল নবগঠিত কমিটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, যুক্তিবাদী চিন্তার চর্চা, নেতৃত্ব বিকাশ এবং মুক্ত মত প্রকাশে ডিবেট ফোরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের বিতর্কচর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...