বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাকলিয়া–আগ্রাবাদে বিআরটিএ’র অভিযান, জরিমানা ও ডাম্পিং

সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

অভিযানকালে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট চারটি মামলা দায়ের করা হয় এবং ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে একটি বাস, একটি প্রাইভেট কার ও একটি হিউম্যান হলারসহ মোট তিনটি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়।

ডাম্পিংয়ে পাঠানো যানবাহনগুলো হলো- ঢাকা মেট্রো-গ-১৩-৭৯০২, চট্ট মেট্রো-ব-১১-০২৭৮ এবং চট্ট মেট্রো-ফ-১১-৩০৯২।

বিআরটিএ সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা রোধে নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...