বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সরওয়ার আলমগীরকে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ছালাউদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নূরী আরা সাফা।

আহমদ হোসেন তালুকদার ও নাজিম উদ্দিন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সরওয়ার হোসাইন, বিএনপি ও ড্যাব নেতা ডা. খুরশীদ জামিল চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, এম এন আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীরকে ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে। নেতৃবৃন্দ জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদারের আহ্বান জানান।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...