বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৪১ নং ওয়ার্ডে বাসদ প্রার্থী আল কাদেরী জয়ের গণসংযোগ

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের বাসদ মনোনীত প্রার্থী আল কাদেরী জয় পতেঙ্গার ৪১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মই প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার বিকেল ৩টা থেকে মুসলিমাবাদ, চরপাড়া, আকমল আলী, কসাইগলি, জেলেপাড়া, সাগরপাড় ও কাটগড় এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় বাসদ নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে আল কাদেরী জয় বলেন, জনগণ যখন ভোটের উৎসবের অপেক্ষায়, তখন সরকার গোপনে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগ নিচ্ছে। এটি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, গণসংযোগে পতেঙ্গা অঞ্চলের দুটি প্রধান সমস্যা উঠে এসেছে—সুপেয় পানির তীব্র সংকট এবং প্রায় ১০-১৫ লক্ষ মানুষের জন্য সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অভাব। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও শ্রমজীবী মানুষের স্বার্থ উপেক্ষিত হয়েছে। গরিব শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে সংসদকে প্রতিষ্ঠা করতেই বাসদ মই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে।

আগামী নির্বাচনে মই প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের মূল্যবান রায় প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণসংযোগ ও পথসভায় বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আকরাম হোসেন, নুরুল হুদা নিপু, আহমদ জসিম, ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা সদস্য মো. মাসুদ, রুকন হাসান, মো. হুমায়ুন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...