বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

একটি মহল আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে- কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়।”

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশবাসী একাধিক তথাকথিত নির্বাচন দেখেছে। “নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারেনি। পেরেছিলেন আপনারা? পারেননি।” তিনি বলেন, যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা আজ আর ক্ষমতায় নেই।

আসন্ন ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, “এই নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।” তিনি জনগণকে ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...