বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রেল কর্মচারীদের বিক্ষোভ

বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ রেলওয়ের ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এতে বাংলাদেশ রেলওয়ে কারখানা, ডিজেল শপ, লোকোসেড ও পাহাড়তলীসহ চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের প্রায় ৩০০ থেকে ৪০০ কর্মচারী অংশ নেন।

বিক্ষোভকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনভুক্ত সকল কর্মচারীর জন্য বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মো. মিজানুর রহমানসহ চট্টগ্রাম রেলওয়ের বিভিন্ন ইউনিটের শ্রমিক ও কর্মচারীরা।

মিছিলটি পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ থেকে শুরু হয়ে পুলিশ বিট পর্যন্ত অগ্রসর হয়। পরে বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে পরবর্তীতে রেল চলাচলে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...