নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ও পথস্যু চ্যারিটি ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এক হাজার শীতার্ত ও গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন, যারা সবসময় মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাষ্ট্রের বিভিন্ন সংকটকালীন সময়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পথস্যু চ্যারিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. মোনালি ফারহা, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আমিরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইবরাহীম মিয়া।
সভাপতির বক্তব্যে সাঈদ আহসান খালিদ বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের কিছুটা উষ্ণতা ও স্বস্তি দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এই কর্মসূচির আওতায় দেশের মোট ১০টি উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হবে। পাশাপাশি বছরব্যাপী সংগঠনের বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সারোয়ার আলম, সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাবিদ আহসান খালিদসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য সমাজসেবক ও সংগঠক নাজিম হোসেন।
ফারুক, চট্টলা২৪

