বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিসিআইইউতে ডিজিটাল নাগরিকত্ব ও অপতথ্য প্রতিরোধে প্রশিক্ষণ

ডিজিটাল নাগরিকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অপতথ্য প্রতিরোধে তরুণদের সক্ষম করে তুলতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) দুটি কমিউনিটি একশন প্রজেক্ট (ক্যাপ) অনুষ্ঠিত হয়েছে।

‘Indigenous Youth for Truth: Smart Clicks, Strong Citizens’ এবং ‘Think Before You Share: Empowering Digital Minds for a Truthful Tomorrow’ শীর্ষক এই প্রকল্প দুটি ইয়ুথ কানেক্ট ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় আয়োজন করা হয়।

পিসিআইইউ’র সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ আয়োজিত এই প্রশিক্ষণে দুটি কমিউনিটির মোট ৫০ জন অংশগ্রহণকারী হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে কমিউনিটি হিসেবে যুক্ত ছিল পিসিআইইউ ভলান্টিয়ারস এবং পিসিআইইউ ইনডিজিনাস স্টুডেন্টস ফ্যামিলি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টা থেকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সেন্টার ফর কোয়ালিটি স্টাডিজ (সিকিউএস), ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সহযোগিতায় এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

প্রশিক্ষণে ডিজিটাল নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ, অনলাইনে তথ্যের সত্যতা যাচাই এবং অপতথ্যের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতন ও নৈতিক ভূমিকা পালনের গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করে একটি দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ ডিজিটাল কমিউনিটি গড়ে তোলা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...