চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে একটি নির্বাচনী মহিলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি উপজেলা মহিলা দলের উদ্যোগে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি তসলিমা আকতার। প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন, একটি দল মহিলাদের ঘরে ঘরে গিয়ে বেহেস্তের টিকিট দেওয়ার নামে প্রতারণা করছে- এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
যুবদল নেতা বেলাল বিন নুর ও আহসানুল করিম রাজনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, দিদারুল আলম, সুজা উদ্দিন চৌধুরী, হান্নান চৌধুরী, রশিদ আহমেদ চৌধুরী, তাবাচ্ছুন নওরিন, মোছাৎ সাইমা, শামীম আলমগীর রুবেল, এমদাদ হোসেন, ইকবাল হোসেন, মো. খোরশেদ, মো. মামুনসহ আরও অনেকে।
এদিকে বিকেলে সরওয়ার আলমগীর ফটিকছড়ির বিবিরহাট বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
ফারুক, চট্টলা২৪

