চট্টগ্রাম-১০ আসনের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতিকে চট্টগ্রাম-১০ আসনের জনগণ আর মেনে নেবে না। জনগণ এখন পরিবর্তন চায় এবং সৎ ও জনবান্ধব রাজনীতি প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হলে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গণসংযোগ ও প্রচারণায় দক্ষিণ কাট্টলী শ্যামলী, শাপলা আবাসিক এলাকা ও দামপাড়া এলাকায় নেতাকর্মী ও স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এ সময় আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জোবায়ের, মাকসুদুর রহমান, মাইন উদ্দিন সেলিম, আবুল হাশেম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

