বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে গণসংযোগ, উন্নয়নের বার্তা সরওয়ার আলমগীরের

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত হবে। তিনি আরও বলেন, ধানের শীষের গণজোয়ারে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে।

সরওয়ার আলমগীর বলেন, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল, যারা সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের কথা বলে। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বেগবান হয়েছে। তাই সকলের অধিকার বাস্তবায়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে তিনি নাজিরহাট পৌরসভার দৌলতপুর কুম্ভারপাড়া, বারৈয়ারহাট, ফকিরহাট, সুয়াবিলের ব্রাহ্মণহাট, ছুরঁখারহাট, টেকের দোকান, রাজারবাজার ও নাজিরহাটসহ একাধিক এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি কয়েকটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন দুবাই বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল আলম, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় তিনি কাজীরহাটে এক নির্বাচনী জনসভায় অংশ নেন এবং এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...