বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জোট সিদ্ধান্ত না মানার অভিযোগ, আনোয়ারায় জামায়াতের বিপক্ষে এনসিপি

চট্টগ্রাম-৮ আসনে জোট সিদ্ধান্ত অমান্যের অভিযোগ, আনোয়ারায় এনসিপির পাল্টা অবস্থান

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে আনোয়ারায় দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে এনসিপির সব ধরনের প্রচার–প্রচারণা স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় আনোয়ারার কালাবিবির দিঘী এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে জুবাইরুল হাসান আরিফকে মনোনয়ন দেওয়া হয়। তবে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের মনোনয়ন প্রত্যাহার না করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে জোটের কেন্দ্রীয় পর্যায়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই চট্টগ্রাম-১৩ আসনে জোটের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে এনসিপির সব ধরনের প্রচার–প্রচারণা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টির প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণ জেলা কমিটি এবং আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...