আগামীকাল ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রামের বন্দর স্কুল এন্ড কলেজ মাঠ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আগামীকালের জনসভা দেশবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। জনসভাটি শান্তিপূর্ণ ও সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, চট্টগ্রামবাসী বরাবরই সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। ইনশাআল্লাহ, আগামীকালের জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে তা আবারও প্রমাণিত হবে।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আবু তালেব চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ফারুক, চট্টলা২৪

