ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ ইতিবাচক। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্পর্ক মসৃণ করা এবং এফটিএ নিয়ে আলোচনা হয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন, জাপানের সঙ্গে সম্প্রতি ইপিএ চুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত এফটিএ শুরু করা জরুরি। এ ধরনের চুক্তি বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সুযোগ বাড়াবে।
ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, এফটিএ হলে ইউরোপীয় বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশের রপ্তানি জোরদার হবে। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারও এই উদ্যোগকে স্বাগত জানান এবং ২০২৬ সালে ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের প্রস্তুতি উল্লেখ করেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, ইউরোপীয় পর্যবেক্ষকদের উপস্থিতি গণতন্ত্র পুনরুজ্জীবনের আস্থা বৃদ্ধি করছে এবং নির্বাচনী প্রচারণার পরিবেশ ইতিবাচক।
ফারুক, চট্টলা২৪

