বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চন্দনাইশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইমরুল কায়েস (৪১)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র (এলজি) এবং একটি ওয়ান শ্যুটিং পিস্তল উদ্ধার করা হয়।

সেনাবাহিনী প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় দোহাজারী খানবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে ইমরুল কায়েসকে(৪১) গ্রেপ্তার করা হয় এবং তার দেয়া তথ্যমতে একটি দেশীয় অস্ত্র(এলজি) এবং একটি ওয়ান শ্যুটিং পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দোহাজারী পৌরসভার সাবেক কাউন্সিলর আয়েশা খাতুনকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ ইমরুল কায়েস নামে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...