বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক ছিলেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি হিমালয়ের মতো দৃঢ় অবস্থান নিয়েছিলেন।

রবিবার ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মহাখালী কমিউনিটি সেন্টার চত্বরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া চাইলে বিলাসী জীবনযাপন করতে পারতেন বা বিদেশে রাজকীয় জীবন বেছে নিতে পারতেন। কিন্তু তিনি সারা জীবন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েও কোনো দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি। মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবন্দি রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গণতন্ত্রের লক্ষ্যে পৌঁছাবে। ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

শোকসভায় প্রধান বক্তা ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা। জেল-নির্যাতন সহ্য করেও তিনি কখনো আপোস করেননি।

সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, ভাসানী নারী মুক্তিপার্টির সদস্য সচিব শাহানা বেগম ও বংশাল থানা সভাপতি ইমরুল হাসান ওয়াসিম।

শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হক।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...