বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। তারা দেশটাকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। আমরা পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই।

সোমবার (২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের আমির নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটি সত্য না মিথ্যা। তবে যদি তিনি এমন কথা বলে থাকেন, তাহলে সেটা অন্যায়। মহিলারা কখনোই এটা মেনে নেবে না।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী মহিলাদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে না। এমনকি গার্মেন্টসের মহিলাদের পাঁচ ঘণ্টার বেশি কাজ না করার কথাও বলেছে। তাহলে তারা কাজ না করলে খাবে কী?’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না-এ ধরনের কথা বাটপাড়ি ছাড়া কিছু নয়। বাংলাদেশে নারী ও পুরুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। দেশের জনসংখ্যায় মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি।’

তিনি বলেন, ‘ইসলাম ধর্মেও বলা হয়েছে, নারীদের যে প্রাপ্য অধিকার, তা অবশ্যই প্রদান করতে হবে।’

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...